শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সুরমা বয়েজ ক্লাবের শোক

ডেস্ক রিপোর্ট / ১০৮ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সুরমা বয়েজ ক্লাবের শোক

বিএনপি চেয়ারপারসন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুরমা বয়েজ ক্লাবের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোক বার্তায় ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সভাপতি দেলওয়ার হোসাইন সজিব, সহ সভাপতি গোপাল বাহাদুর, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ বলেন, দেশ ও জাতির জন্য বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁর আপসহীন নেতৃত্ব দেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত।

নেতৃবৃন্দ আরও বলেন, তাঁর মৃত্যুতে জাতি একজন অভিভাবকসুলভ নেত্রীকে হারালো, যা অপূরণীয় ক্ষতি। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও তাঁর অসংখ্য অনুসারীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বিজ্ঞপ্তি


এই বিভাগের আরো খবর