সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০৬ জন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট / ৪৮০ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০৬ জন গ্রেফতার

অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০৬ জন গ্রেফতার

এসএমপি ডিবির অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০৬ (ছয়) জন গ্রেফতার ৩০/১২/২০২৫ খ্রিঃ সন্ধ্যা আনুমানিক ১৯.৪০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাটস্থ “মারজান” আবাসিক হোটেল এর বিভিন্ন কক্ষে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০৪ (চার) জন পুরুষ ও ০২ (দুই) জন নারী মোট ০৬ (ছয়) জন‘কে আটক করেন।

আটককৃত আসামীরাঃ১। মোঃ আব্দুর রহমান (২৭), ২। মোঃ রশিদ (৩১), ৩। মোঃ রুবেল মিয়া (২৮), ৪। মোঃ ইউসুফ (৩০), ৫। আয়েশা বেগম (৩২), ৬। খাদিজা আক্তার বৃষ্টি (২৫)। উক্ত ঘটনার বিষয়ে দক্ষিণ সুরমা থানার নন এফআইআর নং-৩৪৫, তারিখ-৩১/১২/২০২৫খ্রিঃ, ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ ধারা মোতাবেক আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অসামাজিক কার্যকলাপের অভিযোগে “মারজান” আবাসিক হোটেলটি সিলগালা করা হয়েছে।


এই বিভাগের আরো খবর