বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

সিলেটে এনসিপির তিন প্রার্থী: এহতেশাম ও রাশেলের মনোনয়পত্র স্থগিত, জুনেদের বৈধ

ডেস্ক রিপোর্ট / ৮৫ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
সিলেটে এনসিপির তিন প্রার্থী: এহতেশাম ও রাশেলের মনোনয়পত্র স্থগিত, জুনেদের বৈধ

সিলেটের ৬টি আসনের মধ্যে তিনটিতে প্রার্থী দিয়েছিলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরমধ্যে দুটি আসনের প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। তারা হলেন- সিলেট-১ আসনের প্রার্থী এহতেশামুল হক ও সিলেট-৪ আসনের প্রার্থী রাশেল উল আলম।

শনিবার যাছাই বাছাই কালে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলাপ্রিশাসক মো.সারওয়ার আলম তাদের মনোয়নপত্র স্থগিত করেন।

জেলা প্রশাসক জানান, এহতেশাম ও রাশেল দ্বৈত নাগরিক ছিলেন। তারা অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন। এ সংক্রান্ত কাগজপত্র যাছাই বাছাই করা হচ্ছে। যাছাই বাছাই শেষে রোববার এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।

দীর্ঘদিন যুক্তরাজ্যে থাকা এহেতেশামুল হকের হলফনামা থেকে জানা গেছে, সিলেট-১ আসনে এনসিপির প্রার্থী এহতেশামুল হক ছিলেন দ্বৈত নাগরিক। চলতি বছরের ২২ অক্টোবর তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন।

সিলেট-৪ আসনে এনসিপির প্রার্থী মো. রাশেদ উল আলম পেশায় আইটি ডেভেলপার। তিনিও একসময় যুক্তরাষ্ট্রে সপরিবারে বসবাস করতেন। তিনও যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন।

এহতেশাম ও রাশেল দুজনের স্ত্রীই যথাক্রমে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বসবাস করেন।

অপরদিকে, সিলেট-৩ আসনে এনসিপির প্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ পড়াশোনার জন্য দীর্ঘদিন যুক্তরাজ্যে ছিলেন। তবে তার মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে।


এই বিভাগের আরো খবর