শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

সিলেট এসেই শাহজালালের মাজার জিয়ারতে গেলেন মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট / ৩২৩ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
সিলেট এসেই শাহজালালের মাজার জিয়ারতে গেলেন মির্জা ফখরুল

সিলেট সফরে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট এসেই মির্জা ফখরুল সিলেট সফরে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন। তারপর তিনি হজরত শাহপরান (রহ.) যাবেন।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে সিলেট পৌঁছান তিনি।দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর এটি মির্জা ফখরুলের প্রথম সিলেট সফর।

এ সম্পর্কে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘মূলত মাজার জিয়ারত করতে দলের মহাসচিব সিলেটে আসছেন। এর বাইরে সন্ধ্যা ছয়টার দিকে সিলেটের উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্টে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন মির্জা ফখরুল। পরে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।’

স্থানীয় বিএনপি সূত্র জানায়, আজ বেলা আড়াইটার দিকে সিলেটে পৌঁছান মির্জা ফখরুল। জাতীয় নির্বাচন সামনে রেখে দলের দ্বিতীয় সর্বোচ্চ এ নেতার সফরকে ঘিরে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।

সিলেট এসেই শাহজালালের মাজার জিয়ারতে গেলেন মির্জা ফখরুল//ফেসবুক পোস্টে অভিযোগ রেখে ববি শিক্ষার্থীর আত্মহত্যা//জামিন পেলেন বৈষম্যবিরোধীর সেই ভাইরাল নেতা//বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক//ডিসেম্বর মাসে সিলেটের সড়কে ঝরল ৩৭ প্রাণ


এই বিভাগের আরো খবর