সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

আগামীকাল সিলেটের যেসব এলাকায় গ্যাস থাকবে না

ডেস্ক রিপোর্ট / ১৪৭৬ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
সিলেটের যেসব এলাকায় সোমবার গ্যাস থাকবে না

জরুরী সংস্কার কাজের জন্য সোমবার সিলেট মহানগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় গ্যাস সরবরাহ সম্ভব হবেনা।

রবিবার (৪ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের উপমহা ব্যবস্থাপক মো. আব্দুল মুকিত।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার দুপুর আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত খাদিম ডিআরএস থেকে চামেলিবাগ, নূরপুর, মোহাম্মদপুর, পূরবী, আবাসিক এলাকা, ইসলামপুর, শ্যামলি আবাসিক এলাকা, টেক্সটাইল রোড, রাজপাড়া, মেজরটিলা, টিলাগড় পয়েন্ট, লামাপাড়া ও তৎসংলগ্ন এলাকাগুলোতে গ্যাস সরবরাহ সম্ভব হবেনা।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, কারিগরি কারণে কাজটি শেষ হওয়ার সময় কিছুটা বাড়তে বা কমতে পারে।

তিনি সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার আন্তরিক সহযোগীতা চেয়েছেন।


এই বিভাগের আরো খবর