জালালাবাদ গ্যাস অফিসে বার্ষিক নাটক ‘পেজগি’ মঞ্চস্থ
জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল প্রতিষ্ঠানের ‘বার্ষিক নাটক ‘পেজগি’।শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ের নিজস্ব অডিটোরিয়ামে ফরাসি নাট্যকার জে.বি.পি মলিয়ার-এর কালজয়ী হাসির নাটক ‘পেজগি’ মঞ্চস্থ হয়।অপু আমান-এর অনুবাদে নাটকটির যৌথ নির্দেশনা দিয়েছেন অরিন্দম দত্ত চন্দন ও দিবাঙ্কর সরকার শেখর।এসময় উপস্থিত ছিলেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো: আতিকুর রহমান। পরে অভিনয় শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
এছাড়াও জালালাবাদ গ্যাস অফিসের মহাব্যবস্থাপকবৃন্দ, উপ-মহাব্যবস্থাপক, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়শন-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস সিবিএ-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ এর নেতৃবৃন্দ সহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।জালালাবাদ গ্যাস পরিবারের সদস্য ও সংস্কৃতিমনা দর্শকদের উপস্থিতিতে নাটকটি এক প্রাণবন্ত সন্ধ্যায় রূপ নেয়। হাস্যরসের মাধ্যমে সামাজিক প্রেক্ষাপট তুলে ধরা এই নাটকের প্রতিটি দৃশ্য দর্শকরা করতালির মাধ্যমে উপভোগ করেন। অনুষ্ঠানটি সফল করতে জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরলস পরিশ্রম করেন।
ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশার প্রতিফল গঠবে: পাশা খন্দকার // সিলেটে প্রথম আইভিএফ সেন্টারের যাত্রা শুরু, নিঃসন্তান দম্পতিদের জন্য নতুন দিগন্ত