রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

জালালাবাদ গ্যাস অফিসে পবিত্র শবে বরাত উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

মোঃ পাবেল আহমদ / ১৭০ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
জালালাবাদ গ্যাস অফিসে পবিত্র শবে বরাত উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

পবিত্র শবে বরাত উপলক্ষে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড-এর অফিসে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাদ জোহর নগরীর মেন্দিবাগস্থ গ্যাস ভবনের দ্বিতীয় তলার নামাজ কক্ষে জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ (জেজিক্রীসাপ) এর উদ্যোগে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান।এছাড়াও জালালাবাদ গ্যাস অফিসের মহাব্যবস্থাপকবৃন্দ, উপ-মহাব্যবস্থাপক, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়শন-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস সিবিএ-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ এর নেতৃবৃন্দ সহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


এই বিভাগের আরো খবর