বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

সিলেট ১ আসনে জামায়াতের প্রার্থী হাবিবুর রহমান ভোট দিলেন

প্রতিবেদক / ২৬১ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
সিলেট ১ আসনে জামায়াতের প্রার্থী হাবিবুর রহমান ভোট দিলেন

সিলেট-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান ভোট দিয়েছেন। সকাল ৮ টায় শিবগঞ্জ স্কলার্সহোম কেন্দ্রে ভোট দেন তিনি। এসময় তাঁর সাথে ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম সহ নেতাকর্মীরা৷

এ-সময় তিনি বলেন, সারাদেশের উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিচ্ছে, এটা গোটা বিশ্ব দেখছে। এবারে একটা ঐতিহাসিক ভোট হবে। একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

কোনো শঙ্কা দেখছেন না তিনি। কিছু ভুল বুঝাবুঝি হয়েছে। কাউকে যেন হয়রানি না করা হয় সেদিকে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার কথা জানান তিনি।


এই বিভাগের আরো খবর