বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

খন্দকার মুক্তাদির–মাওলানা হাবিবের সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ: মিষ্টি নিয়ে শুভেচ্ছা বিনিময়

মোঃ পাবেল আহমদ / ২৫৭ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
খন্দকার মুক্তাদির–মাওলানা হাবিবের সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ: মিষ্টি নিয়ে শুভেচ্ছা বিনিময়

সিলেট -১ (মহানগর ও সদর) আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বাসায় মিষ্টি নিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন।

শুক্রবার বাদ জুম্মা মাওলানা হাবিবুর রহমানের হাতিমবাগের বাসভবনে যান মুক্তাদির। এসময় তাঁরা একে আপরকে মিষ্টিমুখ করান ও শুভেচ্ছা বিনিময় করেন।

নবনির্বাচিত এমপি মুক্তাদির সিলেটের উন্নয়ন ও দায়িত্ব পালনে সহযোগিতা কামনা করেন। পরে মোনাজাত করেন।

এসময় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর