শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

খন্দকার মুক্তাদির বাণিজ্য, শিল্প ও বস্ত্র-পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

মোঃ পাবেল আহমদ / ২৮২ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
খন্দকার মুক্তাদির বাণিজ্য, শিল্প ও বস্ত্র-পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার বিকেল ৩টায় দলীয় সিদ্ধান্তে এ ঘোষণা আসে।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভায় তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে। দায়িত্ব পাওয়ার পরপরই দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রবাসী অধ্যুষিত অঞ্চল ও রেমিট্যান্স নির্ভর অর্থনীতির শহর সিলেট থেকে একজন প্রভাবশালী নেতার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া জেলার জন্য ইতিবাচক বার্তা বহন করছে। ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন ও রপ্তানি খাতে তার অভিজ্ঞতা দেশের অর্থনীতিতে নতুন গতি আনবে বলেও আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

নতুন দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।


এই বিভাগের আরো খবর