শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

শিক্ষক নিয়োগ দিচ্ছে জেলা সমাজসেবা সিলেট

চাকরি / ১৯২০ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
জেলা সমাজসেবা সিলেট

শিক্ষক নিয়োগ দিচ্ছে জেলা সমাজসেবা সিলেট

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজম, সিলেট জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন সমাজকল্যাণ মন্ত্রণালয়

জেলা সমাজসেবা কমপ্লেক্স, শেখঘাট, সিলেট ফোন: ০২৯৯-৭৭০১৪১৭, e-mail: [email protected] নিয়োগ বিজ্ঞপ্তি

শর্তাবলি :
০১। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন নীতিমালা অনুযায়ী চাকরির ধরণ সম্পূর্ণ অস্থায়ী । ০২। প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, সিলেট বরাবর আবেদন করতে হবে।
০৩। আবেদন পৌঁছানোর ঠিকানা- প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, জেলা সমাজসেবা কমপ্লেক্স নীচতলা, শেখঘাট, সিলেট।
০৪। আবেদনকারীকে আগামী ০৫/০৩/২০২৬ বেলা ৪.০০ ঘটিকার মধ্যে আবেদনপত্র প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিস কক্ষে সরাসরি বা রেজিষ্ট্রি ডাকযোগে পৌঁছাতে হবে।
০৫। আগ্রহী প্রার্থীগণ জীবন-বৃত্তান্তসহ সাম্প্রতিক তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ সকল সনদপত্র ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি এবং মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে ।
০৬। শিক্ষক পদের ক্ষেত্রে ৫০০/- (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজম, নামীয় জনতা
শিরোনামে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
০৭। বিলম্বে আবেদন, অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন কোন কারণ দর্শানো ব্যতিরেকে সরাসরি বাতিল বলে গণ্য হবে ।
০৮ । প্রার্থীর কোন প্রকার তদবির / সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য হবে ।
০৯। আবেদনকৃত খামের উপর পদবি উল্লেখ পূর্বক প্রেরকের সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে।
১০। আবেদনকারীদের কোন প্রকার টি-এ ও ডি-এ প্রদান করা হবে না ।
১১। আবেদনসমূহ যাচাই করে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ডাক/ই-মেইল মাধ্যমে জানানো হবে ।
১২। নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্তবলে বিবেচিত হবে।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

শিক্ষক নিয়োগ দিচ্ছে জেলা সমাজসেবা সিলেট


এই বিভাগের আরো খবর