শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সিলেট স্টেশন ক্লাবের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট স্টেশন ক্লাবশনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন সংগঠনের নেতৃবৃন্দ।শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন, সিলেট স্টেশন ক্লাবের সদস্য চৌধুরী আতাউর রহমান আজাদ সহ ক্লাব কর্মচারীবৃন্দ।