রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

শিশু পুর্নবাসন কেন্দে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র খাদ্য সামগ্রী বিতরণ

সৈয়দ সাইফুুল ইসলাম নাহেদ / ১২৪ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ১ মার্চ, ২০২৬
শিশু পুর্নবাসন কেন্দে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র খাদ্য সামগ্রী বিতরণ

লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে শিশু পুনর্বাসন কেন্দ্রে দরিদ্র সুবিধা বঞ্চিতদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি শনিবার দুপুরে সিলেট খাদিমনগরের সুরমা গেইট আলীবাগস্থ সরকারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে এই খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।

লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট লায়ন বাবলী চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন সানজিদা খানম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র ডাইরেক্টর লায়ন নাজনীন হোসেন, লায়ন শাহেদা পারভীন চৌধুরী নাজমা, লায়ন শামীমা আক্তার জিনু প্রমুখ। এছাড়াও সরকারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট লায়ন বাবলী চৌধুরী সহ ক্লাব নেতৃবৃন্দ সুবিধা বঞ্চিতদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান মাস সহমর্মিতা, ত্যাগ ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই এ মাসের মূলবার্তা। লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা সবসময়ই মানবকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ও দেশ জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা রখছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। বক্তারা, দেশের বিভিন্ন স্থানে অসহায় মানুষের কষ্ট লাঘবে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার মত অন্যান্য সামজিক সংগঠন ও প্রবাসীসহ বিত্তবানদেকে এগিয়ে আসার আহবান জানান।


এই বিভাগের আরো খবর