রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

ওসমানীসহ সব সরকারি হাসপাতালের জন্য সরকারের ৭ নির্দেশনা

মোঃ পাবেল আহমদ / ২৯৬ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ৪ মার্চ, ২০২৬
ওসমানীসহ সব সরকারি হাসপাতালের জন্য সরকারের ৭ নির্দেশনা

সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজ করতে দেশের সব সরকারি হাসপাতালের জন্য ৭ দফা নির্দেশনা জারি করেছে সরকার।

সোমবার (২ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনাগুলো হচ্ছে, বিনামূল্যে হুইল চেয়ার-ট্রলি সরবরাহ নিশ্চিত করা, জরুরী বিভাগের কাছাকাছি দৃশ্যমান স্থানে ট্রলি-হুইল চেয়ার রাখা এবং বিনামূল্যে সরবরাহের নির্দেশনা টানানো, নির্দিষ্ট ইউনিফর্ম পরা সেবাকর্মী বা ওয়ার্ডবয় হুইল চেয়ার বা ট্রলি বহন করা, বহিরাগত কেউ তা বহন করতে পারবে না এবং এ কাজে কোনো আর্থিক লেনদেনও করতে পারবে না, হাসপাতালগুলোকে দালাল মুক্ত রাখা এবং দালালের দৌরাত্ম্য বন্ধে পুলিশের সহায়তা চাওয়া ও নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা, দালাল ও তাদের সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা, যেকোনো সেবামূলক কাজের জন্য অনৈতিক লেনদেন বা বখশিস চাওয়া কঠোরভাবে বন্ধ করা।

এই নির্দেশনা প্রতিটি হাসপাতালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর