রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগরের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

সৈয়দ সাইফুুল ইসলাম নাহেদ / ১৩৩ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগরের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সিলেট মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বাদ আসর সিলেট নগরীর সুরমা মার্কেটস্থ দ্বিতীয় তলার একটি রেস্টুরেন্টের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন জাগপা’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি শাহজাহানা আহমদ সাজু।
সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন, জাগপা সিলেট মহানগরের সহ-সভাপতি মোঃ পিয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জহুর আলম, কাউছার আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ নূর আহমদ জুনেদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম জিতু, শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, মহিলা সম্পাদক নাজমা বেগম, সহ দপ্তর সম্পাদক শঅহিন আলম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বাছিত, কৃষি বিষয়ক সম্পাদক জুনায়েদ আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এজিএস প্রার্থী রাহিন ইসলাম, সদস্য প্রফেসর নাঈম আহমদ, রাসেল আহমদ, ফারুক আহমদ, বেলাল আহমদ, অজয় রায়, সদস্য বেলাল হোসেন, ফারুক আহমদ, অর্জয় রায়, সুমন আহমদ, ফারুক আহমদ প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইমাম হোসেন। বিজ্ঞপ্তি


এই বিভাগের আরো খবর