মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

ফ্লাইট বাতিলে বিপাকে প্রবাসীরা, সহায়তায় হটলাইন চালু: মন্ত্রী

প্রতিনিধি / ২১০ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ৭ মার্চ, ২০২৬
ফ্লাইট বাতিলে বিপাকে প্রবাসীরা, সহায়তায় হটলাইন চালু: মন্ত্রী

প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুর হক চৌধুরী বলেছেন, ফ্লাইট বাতিল হওয়ায় অনেক প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তার জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় একটি হটলাইন চালু করেছে। মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে সরকার তাদের সামর্থ্য অনুযায়ী সহায়তা করবে।

শনিবার সকালে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় ফর মণিপুরী কালচার অ্যান্ড আর্টসের উদ্যোগে আয়োজিত হলি উৎসব অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রবাসীদের নানা সমস্যা সমাধানে সরকার অঙ্গীকারবদ্ধ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে যারা নিহত হয়েছেন, তাদের বিষয়ে খবর পাওয়া মাত্রই সংশ্লিষ্ট দেশের সরকারকে অবহিত করা হয়েছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় নিয়মিত এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে এবং প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন।

তিনি আরও বলেন, হলি উৎসব মণিপুরী সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী উৎসব। মণিপুরী জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মণিপুরী সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর