বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ পড়ালেন স্পিকার

ডেস্ক / ১৫৪ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ পড়ালেন স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ পাঠ করালেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।এসময় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংসদের ডেপুটি স্পিকার উপস্থিত ছিলেন।এর আগে, গত শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশন গত ৯ এপ্রিল অনুষ্ঠিত জাতীয় সংসদের ১৪৫ শেরপুর-৩ আসনের স্থগিত করা সাধারণ নির্বাচন এবং ৪১ বগুড়া-৬ শূন্য আসনের উপনির্বাচনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতার নাম, মাতার নাম এবং ঠিকানা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শেরপুর-৩ আসনে বিজয়ী হয়েছেন মো. মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনে বিজয়ী হয়েছেন মো. রেজাউল করিম বাদশা।


এই বিভাগের আরো খবর