সোমবার, ১১ মে ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি / ৭৫ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলা নববর্ষ উপলক্ষে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে নগরীর কাজীটুলা দিঘীতে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের সাতারু অংশ নেন।

নববর্ষের আনন্দকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং তরুণ প্রজন্মকে সুস্থ ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধ করতে সংগঠনটি এই প্রতিবছরই ন্যায় এবারও এই সাতার প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, তুরণ সমাজসেবক দুধ ওয়ালার পরিচালক আমজাদ হোসেন চৌধুরী রাশেদ, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সহ-সভাপতি গোপাল বাহাদুর, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, মাসুক আহমদ, সদস্য তাজ উদ্দিন জাবেদ, সুমন বাহাদুর, নাজিম আহমদ অপু প্রমুখ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, মাদক ও স্মার্টফোনের আসক্তি থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সাতার শরীলের সুস্থতার জন্য ভালো। একসময় প্রতিটি পাড়ায় পুকুর ছিল কিন্তু এখন আর নেই। যার কারণে সাতার প্রতিযোগিতাও চোখে পড়ে না। সুরমা বয়েজ ক্লাবের এই উদ্যোগ প্রশংসনীয়। তারা প্রতিবছরই বাংলা নববর্ষে এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে থাকেন।
সাতার প্রতিযোগিতায় উৎসবে পরিণত হয়। সাঁতারুদের উৎসাহ দিতে পাড়ে দাঁড়িয়ে শত শত দর্শক করতালি ও স্লোগান দেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর