শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে নবাগত ইউএনও ইসলাম উদ্দিনের যোগদান

জগন্নাথপুর প্রতিনিধি / ১৭১ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

জগন্নাথপুরে নবাগত ইউএনও ইসলাম উদ্দিনের যোগদান

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মো.ইসলাম উদ্দিন যোগদান করেছেন। ২১ এপ্রিল মঙ্গলবার নিজ অফিসে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসলাম উদ্দিনকে দায়িত্ব বুঝিয়ে দেন এবং ফুলের তোড়া দিয়ে বরণ করেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জানাগেছে, শ্রীমঙ্গল উপজেলা থেকে বদলি হয়ে জগন্নাথপুরে যোগদান করেন মো. ইসলাম উদ্দিন ও জগন্নাথপুর উপজেলা থেকে বদলি হয়ে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেন মো.বরকত উল্লাহ।


এই বিভাগের আরো খবর