সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

সিলেটে কোথায় কখন ঈদের জামাত

প্রতিবেদক / ২৯ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ২৫ মে, ২০২৬
সিলেট নগরীর প্রধান কয়েকটি ঈদ জামাত, কখন কোথায়?

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে। সোমবার (২৫ মে) বিকেলে শাহী ঈদগাহ কমিটির সেক্রেটারি মো. কামরান আহমদ কামাল এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ঈদের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। জামাতের আগে কোরবানির ঈদের তাৎপর্য তুলে ধরে বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ-এর খতিব মাওলানা মুশতাক আহমদ খান। আর নামাজে ইমামতি করবেন একই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।

এদিকে নগরীর ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদ-এ ঈদুল আজহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় এবং তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

প্রথম জামাতে ইমামতি করবেন ড. মাওলানা এ এইচ এম সোলায়মান, দ্বিতীয় জামাতে কুদরত উল্লাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ এবং তৃতীয় জামাতে হাফিজ মাওলানা হোসাইন আহমদ ইমামতি করবেন।

অন্যদিকে আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেট-এর উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। আয়োজকরা জানিয়েছেন, জামাতে নারীদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।


এই বিভাগের আরো খবর