গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে গাজীপুরের ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের মেদী আশুলাই এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানাযন, ফুলবাড়িয়া থেকে কালিয়াকৈরগামী সিএনজি অটোরিকশা ও মাওনাগামী কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন আরও তিনজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর আসাদুল নামে একজন মারা যান। বাকি দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।