রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯১৭

ডেস্ক / ৭৫ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজন ও নিশ্চিত হামে একশিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯১৭ জন।শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিন শিশুর মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৮৯১ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০০ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে ১৫ মার্চ থেকে ৫ সেপ্টম্বর পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মৃত রোগীর সংখ্যা ৯৯১ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৪৩ জন এবং গত ১৫ মার্চ থেকে ৫ সেপ্টম্বর পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ১০৫ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৪ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৯ হাজার ৬৪১ জন।গত ১৫ মার্চ থেকে ৫ সেপ্টম্বর পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ২১৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন।


এই বিভাগের আরো খবর