রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩

ডেস্ক / ১১ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার গেড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন এবং অন্তত ৩০ জন আহত হন।

তবে নিহত ও আহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


এই বিভাগের আরো খবর