বুধবার (৬ মার্চ) বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ হাফসা আক্তারের জামিন মঞ্জুর করেন।
হাফসার আইনজীবীরা জানিয়েছেন, আদালতের এই আদেশের ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই।
এদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহিন আহমেদ খান। আর আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।
এর আগে সোমবার (৪ মার্চ) হাইকোর্টের একই বেঞ্চে জামিন শুনানি শেষে আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।
গত বছর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দায়ের হওয়া নাশকতার মামলায় হাফসা আক্তারকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি মায়ের মুক্তির জন্য মানবন্ধন করে বেশ আলোচনায় ৪ বছরের নূরজাহান নুরী। গত বছরের নভেম্বরে দাদা-দাদির হাত ধরে মানববন্ধন করে ছোট নূরজাহান নুরী ও তার বোন সাত বছর বয়সী বড় বোন আকলিমা বর্ষা।
মানববন্ধনে শিশু বর্ষা মাইক্রোফোন হাতে নিয়ে বলে, আমার মাকে ছেড়ে দেন। আমার পরীক্ষা। আমি মাকে ছাড়া স্কুলে যেতে পারি না।