বৃহস্পতিবার (৪এপ্রিল) বিকেল ৫টায় বাইপাস মোড় এলাকায় বাস, অটোরিকশা, ট্রাক,রিকশা, ট্রলিসহ বাড়ি অভিমুখের যাত্রী, ছিন্নমূল, ভাসমান, অসহায় হতদরিদ্র ও পথচারীদের মাঝে ইফতারসহ বোতলজাত পানি বিতরণ করা হয়।
গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাহিদুর রহমানের নেতৃত্বে ঘন্টাব্যাপী চলে এই মানবিক মূহুর্তে। পথচারীদের মাঝে সুশৃঙ্খলভাবে ইফতার বিতরণে অংশগ্রহণ করেন অর্ধশতাধিক পুলিশ সদস্য।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, ইন্সপেক্টর তদন্ত মেহেদী হাসান, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নির্মল দেবসহ গোয়াইনঘাট থানা পুলিশের পদস্থ অফিসাররা।