মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

বাসা থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ৭৪৩ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
বাসা থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার

ফ্ল্যাটে পড়ে ছিল বাবা-ছেলের মরদেহ। খবর পয়ে পুলিশ তা উদ্ধার করে। এ ঘটনা ঘটে রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকার তালতলা মোল্লাপাড়া এলাকায়।

নিহতরা হচ্ছেন বাবা মশিউর (৫০) ও তার ছেলে সাহদাবের (১৬)।

রোববার (৭ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

ঘটনাটি নিশ্চিত করে থানা পুলিশ জানায়, দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। সুরতহাল শেষে তা সোহরাওয়ার্দী মর্গে পাঠানো হবে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মশিউর শেয়ারের ব্যবসা করতেন। আর ছেলে সাহদাব উচ্চমাধ্যমিকে পড়াশুনা করতো।


এই বিভাগের আরো খবর