রবিবার (১৯ মে) দুপুরে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার ও উদ্বোধন শেষে সাংবাদিকদের কথা বলেন বাংলাদেশ পুলিশের আইজি।
আইজিপি বলেন, যারা অনেক কাজ করে তাদের ভুলত্রুটি ও বেশি হয়। বাংলাদেশ পুলিশ যেকোন উদ্দেশ্যমূলক ভুলত্রুটির বিষয়ে জিরো টলারেন্স নীতি মেনে চলে। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য স্মাট পুলিশের প্রয়োজন হবে। আর এই স্মার্ট পুলিশ গড়ে তোলার জন্য আধুনিকায়নের কাজ চলছে। বাহিনীতে প্রশিক্ষণ ও পেশাদারিত্বকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
পুলিশ মহা পরিদর্শক বলেন আরও বলেন, পুলিশ বাহিনীতে ভর্তির ক্ষেত্রে স্বচ্ছ ও আধুনিক প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। একই ভাবে পুলিশ কর্মকর্তাদের পদনোন্নতিতের স্বচ্ছতা আনা হয়েছে। এক্ষেত্রে তাদের যোগ্যতা, দক্ষতা ও মেধাকে প্রাধান্য দেওয়া হচ্ছে।
দুপুরে সিলেট পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার ও কনফারেন্স হলের উদ্বোধন করেন আইজিপি।
এসময় তার সাথে ছিলেন মহানগর পুলিশের কমিশনার জাকির হোসেন খান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনসহ অন্য পুলিশ কর্মকর্তারা। সিলেট সফরে আইজিপি পুলিশের বিভিন্ন ইউনিট, সুধিজন ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাস দমনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।