বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

চাকরি দিচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটি

ডেস্ক রিপোর্ট / ১৭৪১ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
চাকরি দিচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটি

চাকরি দিচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি।

প্রতিষ্ঠানটি কাতার রেড ক্রিসেন্ট সোসাইটি সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম : ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি

পদের নাম : সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা

বিভাগ : কাতার রেড ক্রিসেন্ট সোসাইটি

পদসংখ্যা : ০১টি

শিক্ষাগত যোগ্যতা : এমবিবিএস, এপিডেমিওলজি, পাবলিক হেলথ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা : উন্নয়নমূলক এবং জরুরি স্বাস্থ্য প্রকল্প পরিচালনায় আর্থিক প্রতিবেদন তৈরির অভিজ্ঞতা

অভিজ্ঞতা : কমপক্ষে ৫ বছর

চাকরির ধরন : চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র : অফিসে

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা : উল্লেখ নেই

কর্মস্থল : কক্সবাজার

বেতন : আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা : উৎসব বোনাস, জীবন ও চিকিৎসা বিমা, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি, কর্মীদের এবং পরিবারের জন্য প্রতি বছর ৭০ হাজার

টাকা পর্যন্ত চিকিৎসা ভাতা প্রদান।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ২৫ আগস্ট ২০২৪


এই বিভাগের আরো খবর