বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

চাকরি দিচ্ছে বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ

ডেস্ক রিপোর্ট / ১২৩৮ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

চাকরি দিচ্ছে বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ

বসুন্ধরা গ্রুপ কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজে নিম্নলিখিত পদসমূহে নিজস্ব অর্থায়নে নিয়োগের লক্ষ্যে নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:

চাকুরীর শর্ত ও আবেদনের নিয়মাবলী:

১। সকল পদের জন্য ০১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর।

২। প্রবেশন পিরিয়ডে সংশ্লিষ্ট গ্রেডে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন ও ভাতা প্রদান করা হবে এবং প্রবেশন পিরিয়ড শেষে চাকুরী স্থায়ী হওয়া সাপেক্ষে যোগ্যতা ও

অভিজ্ঞতার ভিত্তিতে বিশেষ আর্থিক সুবিধা এবং প্রভিডেন্ট ফান্ড (কন্ট্রিবিউটরি) ও গ্রাচ্যুইটি সুবিধা প্রদান করা হবে।

। নির্বাচিত শিক্ষকদের উভয় শিফটে এবং বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে ক্লাস পরিচালনার প্রস্তুতি থাকতে হবে। ৩

৫। প্রতিষ্ঠানের ওয়েবসাইট: bashundharapublicschoolandcollege.com এ প্রদত্ত ছক অনুযায়ী আবেদনপত্র দাখিল করতে হবে।

৪। প্রয়োজন অনুযায়ী আবাসন ও যানবাহন সুবিধা প্রদান করা হবে।

৬। আবেদনপত্রের সাথে প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশীটের ফটোকপি (সত্যায়িত), অভিজ্ঞতার সনদ (যদি থাকে), জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ওয়ার্ড কমিশনার/ইউনিয়ন পরিষদ/পৌরসভা চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদের ফটোকপি, সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি (সত্যায়িত) সংযুক্ত করতে হবে।

৭। আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রের সাথে বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ, প্লট-২, ব্লক-এন, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯ এর অনুকূলে ৫০০/- টাকার (অফেরতযোগ্য) পে অর্ডার/ব্যাংক ড্রাফ্ট (মূল কপি) জমা দিতে হবে।

৮। আবেদনপত্র আগামী ০৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে অধ্যক্ষ, বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ, প্লট-২, ব্লক-এন, বসুন্ধরা আবাসিক এলাকা, ডাকঘর: গুলশান, ঢাকা-১২২৯ ঠিকানায় পৌঁছাতে হবে।

৯। খামের উপর পদের নাম ও মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ থাকতে হবে। প্রার্থীদের মোবাইল নম্বর/ই-মেইল এর মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও স্থান জানানো হবে। ১০। প্রার্থীকে লিখিত/ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ আবেদনপত্র কিংবা নিয়োগ কার্যক্রম আংশিকভাবে বা সম্পূর্নরূপে বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

অধ্যক্ষ

বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

চাকরি দিচ্ছে বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ

সূত্র:বাংলাদেশ প্রতিদিন ১৭ অগাস্ট ২০২৪ইং


এই বিভাগের আরো খবর