আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর দামামা বেজে গেছে। এরইমধ্যে এক ম্যাচও হয়ে গেছে, তবে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য আসর শুরু হচ্ছে আজ। প্রতিপক্ষ এশিয়ার পরাশক্তি ভারত। গ্রুপ এ’র প্রথম ম্যাচে ৩টায় মাঠে নামছে বাংলাদেশ। সেই ম্যাচে টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ।