সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

সাংবাদিকদের সাথে সিলেট জেলা ও মহানগর বিএনপির ঈদের শুভেচ্ছা বিনিময় শনিবার

ডেস্ক রিপোর্ট / ৩৮৩ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
সাংবাদিকদের সাথে সিলেট জেলা ও মহানগর বিএনপির ঈদের শুভেচ্ছা বিনিময় শনিবার

সাংবাদিকদের সাথে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় সভায় মিলিত হবেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। শনিবার (৫ এপ্রিল) নগরীর আল-হামরা শপিং সিটি লিফটের ৫ম তলা বাফেট প্যারাডাইস হোটেলের হল রুমে দুপুর ১২টায় ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় সভায় অনুষ্ঠিত হবে।

ঈদ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়ে সাংবাদিকদের উপস্থিত হওয়ার জন্য বিশেষ ভাবে আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।


এই বিভাগের আরো খবর