বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

হরিপুরে সেনাবাহিনীর ‍উপর হামলা, বিএনপি’র সভাপতি সহ ৯ জন কারাগারে

ডেস্ক রিপোর্ট / ৫৬৫ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২৯ জুন, ২০২৫
হরিপুরে সেনাবাহিনীর ‍উপর হামলা, বিএনপি’র সভাপতি সহ ৯ জন কারাগারে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সিলেটের হরিপুরে সেনা সদস্যদের ‍ উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ সহ ৯ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার সকালে আসামিরা সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিজাম উদ্দিন।

এর আগে আসামিরা উচ্চ আদালত থেকে অন্তর্র্বতীকালীন জামিনে ছিলেন।

উল্লেখ্য, গত ২৭ মার্চ বৃহস্পতিবার রাত ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল ভারতীয় চোরাই মহিষ জব্দ করে ক্যাম্পে নিয়ে আসার পথে একদল চোরাকারবারি পূর্ব পরিকল্পিতভাবে সেনাসদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন সেনা সদস্য আহত হন এবং তাঁদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়।

ঘটনার পরদিন জৈন্তাপুর মডেল থানায় ৭০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।


এই বিভাগের আরো খবর