মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

মাধবপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য ছাত্রীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট / ৩৯০ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
মাধবপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য ছাত্রীর আত্মহত্যা

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের নজরপুর গ্রামে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ফারজানা আক্তার প্রীতি (১৬) নামের এক শিক্ষার্থী। নিহত প্রীতি নজরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের কন্যা এবং গোবিন্দপুর সরকারি উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিল।

বৃহস্পতিবার দুপুরে ফলাফল ঘোষণার পরই ঘটনা ঘটে। ফলাফলে অনুত্তীর্ণ হওয়ার খবর পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে সে। পরে বসতঘরের বারান্দায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

স্থানীয়রা জানান, প্রীতি ছিল ভদ্র, মেধাবী ও শান্ত স্বভাবের মেয়ে। তার এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা।

মাধবপুর থানার ওসি মোঃ শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং তা ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।


এই বিভাগের আরো খবর