শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

চাকরি দিচ্ছে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেট সেনানিবাস

ডেস্ক রিপোর্ট / ৬২৭৯ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
চাকরি দিচ্ছে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেট সেনানিবাস 

চাকরি দিচ্ছে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেট সেনানিবাস 

১। সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নিম্নবর্ণিত পদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহবান করা যাচ্ছেঃ

ক।পদের নাম
প্রভাষক-বাংলা
সংখ্যা
০১
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিসহ ২য় শ্রেণি/সমমানের স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল
গ্রেড-৯
২২০০০-৫৩০৬০/-

খ।পদের নাম
সহকারী শিক্ষক-বাংলা-০১, ইংরেজি-০১
সংখ্যা
০২
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক ডিগ্রি/সমমান।
বেতন স্কেল
গ্রেড-১০
১৬০০০-৩৮৬৪০/-

গ।পদের নাম
সহকারী শিক্ষক-আইসিটি
সংখ্যা
০১
শিক্ষাগত যোগ্যতা
কম্পিউটার বিজ্ঞান/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ স্নাতক/সমমান।
বেতন স্কেল
গ্রেড-১০
১৬০০০-৩৮৬৪০/-

ঘ।পদের নাম
সহকারী শিক্ষক-ইসলাম ও নৈতিক শিক্ষা
সংখ্যা
০২
শিক্ষাগত যোগ্যতা
ফাজিল/সমমান ডিগ্রি অথবা কামিল/সমমান ডিগ্রি
বেতন স্কেল
গ্রেড-১০
১৬০০০-৩৮৬৪০/-

ঙ।পদের নাম
সহকারী শিক্ষক (প্রাথমিক শাখা)
সংখ্যা
০৪
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি/সমমানসহ।
বেতন স্কেল
গ্রেড-১১
১২,৫০০-৩০,২৩০/-

চ।পদের নাম
পরিবহন সুপারভাইজার
সংখ্যা
০১
শিক্ষাগত যোগ্যতা
১। এইচএসসি পাস ৫ (পাঁচ) বছরের হালকা যান চালনার অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। ২। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
বেতন স্কেল
গ্রেড-১৫
৯৭০০-২৩৪৯০/-

ছ।পদের নাম
অফিস সহকারী-০২ জন, অফিস সহকারী কাম হিসাব সহকারী-০১ জন
সংখ্যা
০৩
শিক্ষাগত যোগ্যতা
শিক্ষা বোর্ড হতে এইচএসসি/ সমমান। বাংলা ও ইংরেজি টাইপিং এ যথাক্রমে ৩০ ও ৪৫ শব্দের গতি সম্পন্ন। কম্পিউটারের উপর যেকোনো প্রতিষ্ঠানে ০৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল
গ্রেড-১৬
৯,৩০০-২২,৪৯০/-

জ।পদের নাম
ইলেকট্রিশিয়ান/কার্পেন্টার/প্লাম্বার/মেসন
সংখ্যা
০১
শিক্ষাগত যোগ্যতা
এসএসসি পাস। সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ০৬ মাসের ট্রেড কোর্স পাস।
বেতন স্কেল
গ্রেড-১৮
৮৮০০-২১৩১০/-

২। অধিক যোগ্যতাসম্পন্ন ও অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকারযোগ্য এবং ক হতে চ পদসমূহের কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। প্রতিষ্ঠানের চাকরিবিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।

৩। আবেদনপত্রের সাথে পূর্ণাঙ্গ জীবন-বৃত্তান্ত, ০২ কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে) সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। আবেদনপত্র আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে অধ্যক্ষ, সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট সেনানিবাস, সিলেট বরাবর অবশ্যই পৌঁছাতে হবে। আবেদনপত্রে ব্যক্তিগত মোবাইল নম্বর ও খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। এছাড়াও প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.sylhetcpsc.edu.bd এর যথাযথ নির্দেশনা মেনে অনলাইনে আবেদন করা যাবে।

৪। আগ্রহী প্রার্থীগণ অধ্যক্ষ, সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অনুকূলে ক্রমিক নম্বর ক পদে ৮০০.০০ টাকা, খ হতে ৬ পদে ৫০০.০০ টাকা এবং চ হতে জ পদে ৩০০.০০ টাকা দি ট্রাস্ট ব্যাংক লিমিটেড, জালালাবাদ সেনানিবাস শাখা, হিসাব নম্বর ০০১১-০৩১০০৫৬৫২২ এর অনুকূলে আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে জমা করতঃ জমাস্লীপ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

আগামী ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শিক্ষক ও কর্মচারী পদের লিখিত পরীক্ষা সকাল ১০:০০ ঘটিকায় এই প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। বিস্তারিত ও হালনাগাদ তথ্যের জন্য ভিজিট করুন www.sylhetcpsc.edu.bd। পরীক্ষার পূর্বে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পরীক্ষার্থীদের ইনডেক্স নম্বর প্রকাশ করা হবে।

অধ্যক্ষ

সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেট সেনানিবাস

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিতে চোখ রাখুন, আমরা বিভিন্ন পত্রিকা সূত্র থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি আমরা কাউকে চাকরি দেই না অতএব ফোন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, ধন্যবাদ আপনার স্বপ্নের চাকরি পেতে সিলেটের চাকরির খবর ওয়েবসাইটে ভিজিট করুন।

সূত্র: সিলেটের ডাক/২৯ অগাস্ট ২০২৫

চাকরি দিচ্ছে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেট সেনানিবাস, সিলেট


এই বিভাগের আরো খবর