বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

নগরী হকারমুক্ত ও যানজট নিরসনের লক্ষ্যে মানব কল্যাণ পরিষদ সিলেটের মানববন্ধন শনিবার

ডেস্ক রিপোর্ট / ২৩৯ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
নগরী হকারমুক্ত ও যানজট নিরসনের লক্ষ্যে মানব কল্যাণ পরিষদ সিলেটের মানববন্ধন শনিবার

নগরী হকারমুক্ত ও যানজট নিরসনের লক্ষ্যে মানব কল্যাণ পরিষদ সিলেটের মানববন্ধন শনিবার

সিলেট নগরীর ক্লীনব্রিজ হকারমুক্ত ও নগরীর তীব্র যানজট নিরসনে, হকার উচ্ছেদ ও প্রয়োজনীয় পয়েন্টে ট্রাফিক পুলিশ মোতায়েন সহ অনুমোদনহীন গাড়ি চলাচল বন্ধের দাবীতে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

আগামী শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানব কল্যাণ পরিষদ সিলেট এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। মানববন্ধনে সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন।উক্ত মানববন্ধনে সিলেটের সর্বস্থরের জনসাধারণকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন মানব কল্যাণ পরিষদ সিলেট এর সভাপতি ইমরান আহমদ। বিজ্ঞপ্তি


এই বিভাগের আরো খবর