বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ডেস্ক / ২৬ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

রাজধানীতে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে কল্যাণপুরের উত্তরপাড়ার নবাবের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট।

ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।তিনি আরও বলেন, এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

 


এই বিভাগের আরো খবর