বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

সিলেট জেলা রোভার স্কাউটের উদ্যোগে ৬৯তম জোটা ও ৩০তম জোটি ২০২৬ অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি / ২২১ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
সিলেট জেলা রোভার স্কাউটের উদ্যোগে ৬৯তম জোটা ও ৩০তম জোটি ২০২৬ অনুষ্ঠিত

সিলেট জেলা রোভার স্কাউটের উদ্যোগে ৬৯তম জোটা ও ৩০তম জোটি ২০২৬ অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলা রোভারের আয়োজনে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হলো ৬৯তম জাম্বুরি অন দ্যা এয়ার (জোটা) ও ৩০তম জাম্বুরি অন দ্যা ইন্টারনেট (জোটি) ২০২৬। স্কাউটদের মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি, প্রযুক্তিগত জ্ঞান সম্প্রসারণ এবং পারস্পরিক বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এই বিশেষ কার্যক্রমের আয়োজন করা হয়। সম্প্রতি সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের মিলনায়তনে জেলার বিভিন্ন রোভার স্কাউট গ্রুপের সদস্যদের সক্রিয় অংশগ্রহণে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা সরকারি কলেজ, সিলেট-এর মান্যবর অধ্যক্ষ অধ্যাপক মো. ইফতেখার আলম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “আজকের বিশ্ব তথ্যপ্রযুক্তির বিশ্ব। স্কাউটদের কেবল মাঠপর্যায়ের সেবামূলক কর্মকাণ্ডে দক্ষ হলেই চলবে না, বরং আধুনিক প্রযুক্তির সাথেও তাল মিলিয়ে চলতে হবে। জোটা-জোটি কার্যক্রমের মাধ্যমে আমাদের রোভার স্কাউটরা যেভাবে বিশ্বমঞ্চে নিজেদের মেধা ও বন্ধুত্বের বার্তা পৌঁছে দিচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। অ্যামেচার রেডিও এবং ইন্টারনেটের এই শিক্ষা তাদের দুর্যোগকালীন জরুরি যোগাযোগ ও আন্তর্জাতিক নেটওয়ার্কিংয়ে দারুণভাবে সমৃদ্ধ করবে। দক্ষিণ সুরমা সরকারি কলেজ এই ধরনের যুগোপযোগী ও জ্ঞানভিত্তিক আয়োজনের অংশ হতে পেরে গর্বিত।”

কর্মশালার পরিচালক হিসেবে দায়িত্ব পালন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলা রোভারের কমিশনার অধ্যাপক মো. মবশ্বীর আলী (এএলটি)।
অনুষ্ঠানে স্কাউট ব্যক্তিত্ব হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলা রোভারের সহকারী কমিশনার ডা. মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার এবং বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) তোফায়েল আহমেদ তুহিন।এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলা রোভার সম্পাদক ছয়ফুল আমিন (উড ব্যাজার), কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহাদৎ হোসেন, সহকারী কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) গালিব রহমান, সহকারী কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) জুবায়ের আহমদ, সহকারী কমিশনার (মেম্বারশিপ ও আইসিটি) রহিম উদ্দিন রাহি, সিলেট জেলা রোভার স্কাউট লিডার ফখরুল ইসলাম চৌধুরী (উডব্যাজার), সিলেট মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার আব্দুল্লাহ আল মামুন সহ সিলেট জেলার বিভিন্ন ইউনিটের রোভার স্কাউট সদস্যবৃন্দ।

কর্মশালায় রোভারদের মাঝে অ্যামেচার (হ্যাম) রেডিওর গুরুত্ব এবং এর ব্যবহারিক ও প্রযুক্তিগত কার্যপ্রণালী হাতে-কলমে বিস্তারিতভাবে তুলে ধরেন সিলেট অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন (সারা)-এর বিশেষজ্ঞ দল। সেশনের পরিচালনায় ছিলেন ‘সারা’-এর সভাপতি ওয়েস মো. সাকেরুল ইসলাম (S21OES), সাধারণ সম্পাদক সন্দীপ রায় (S21AAI), সাংগঠনিক সম্পাদক ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের চেয়ারম্যান রেডিও অ্যাক্টিভিস্ট মোহাম্মদ দিদারুল আলম (দিদারুল ইকবাল- S21DAL), প্রচার সম্পাদক মো. ইশতিয়াক মাহমুদ সুয়েব (S21ATV), সহযোগী সদস্য মেহদী হাসান এবং সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের সদস্য মুশফিকুর রহমান (সাহিল)।

দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারী রোভার স্কাউটরা বেতার তরঙ্গ ও ইন্টারনেটের মাধ্যমে দেশ-বিদেশের অন্যান্য স্কাউটদের সাথে যোগাযোগ স্থাপনের রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করেন, যা তাদের স্কাউটিং জীবনে এক নতুন মাত্রা যোগ করেছে।

তরঙ্গের জাদুতে ২৯ বছর: বেতার সংস্কৃতির অতন্দ্র প্রহরী ‘সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ’

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের ‘থিম লোগো’ উন্মোচন

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের ‘থিম লোগো’ উন্মোচন

 


এই বিভাগের আরো খবর