বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

মেসিকে ছাড়া আর্জেন্টিনার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক / ১২ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। নভেম্বরের ফিফা উইন্ডোয় উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে বছরের শেষ দুটি প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এই দুই ম্যাচের জন্য ঘোষিত দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন তরুণ ডিফেন্ডার অ্যারোন আনসেলমিনো। এছাড়া দলে ফিরেছেন ডিফেন্ডার গনসালো মন্তিয়েল ও মারিয়ানো ত্রোইলো।

স্কালোনির ঘোষিত স্কোয়াডে বেশির ভাগ চেনা মুখ থাকলেও চোয়ালে অস্ত্রোপচার করা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের অন্তর্ভুক্তি বেশ চমক জাগিয়েছে। চেলসির হয়ে এখনো মাঠে নামতে না পারা এই গোলরক্ষকের ফিটনেস নিয়ে অনিশ্চয়তা থাকায় তাঁর বিকল্প হিসেবে জেরোনিমো রুলি, হুয়ান মুসো ও সান্তিয়াগো বেলত্রানকেও রাখা হয়েছে গোলরক্ষক অবস্থানে।

দলের সবচেয়ে বড় আকর্ষণ ২১ বছর বয়সী সেন্টারব্যাক অ্যারোন আনসেলমিনো। বোকা জুনিয়র্স থেকে চেলসিতে নাম লেখানো এই তরুণ ডিফেন্ডার ধারে বরুসিয়া ডর্টমুন্ড ও রেসিং স্ট্রাসবুুরে খেলে বর্তমানে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন। ইনজুরির বাধা পেরিয়ে স্কালোনির মূল দলে জায়গা করে নেওয়া এই তরুণ মাঠে নামার সুযোগ পান কি না, সেটাই এখন দেখার বিষয়।

আর্জেন্টিনা স্কোয়াড একনজরে:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরোনিমো রুলি, হুয়ান মুসো, সান্তিয়াগো বেলত্রান।
ডিফেন্ডার: গনসালো মন্তিয়েল, অগাস্তিন গিয়াই, অ্যারন আনসেলমিনো, মারিয়ানো ত্রোইলো, লিওনার্দো বালের্দি, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, রোমান ভেগা, এজেকুয়েল ফার্নান্দেজ।
মিডফিল্ডার: ম্যাক্সিমো পেরোনে, এজেকুয়েল পালাসিওস, ভ্যালেন্তিন বারকো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, নিকোলাস পাজ, মাতিয়াস সুলে, ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো, জিউলিয়ানো সিমিওনে, থিয়াগো আলমাদা, হুয়ান হোসে লোপেজ।
ফরোয়ার্ড: জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, সান্তিয়াগো কাস্ত্রো, হুলিয়ান আলভারেজ।


এই বিভাগের আরো খবর