মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

দুই বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষ

ডেস্ক / ৮ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
দুই বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষ

গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই বাস ও একটি কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে শাহিদুল ইসলাম নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসীর রহমান দুর্ঘটনা ও হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শাহিদুল ইসলাম কাশিয়ানী উপজেলার উত্তর চরভাটপাড়া গ্রামের আমিন শেখের ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহন ভাটিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোপালগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন দুটি সড়কের পাশে থাকা দোলা পরিবহন ও গোপালগঞ্জগামী একটি লোকাল বাসে ধাক্কা দেয়।

এ সময় সড়কের পাশে থাকা ভ্যানচালক শাহিদুল ইসলাম গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে কাভার্ডভ্যানের চালকসহ আরও অন্তত ১০ জন আহত হন।দুর্ঘটনার খবর পেয়ে ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি দল ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।


এই বিভাগের আরো খবর