মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

ডেস্ক / ১৬ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩১

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে তিনজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও এর উপসর্গ মিলেছে ১ হাজার ৫৪৮ জনের শরীরে।সোমবার (২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৭ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন এবং উপসর্গে ১ হাজার ১৫২ জন।স্বাস্থ্য অধিদফতর আরও বলছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে ১ হাজার ৪৯২ জন শনাক্ত হয়েছে। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫৬ জনের।

এ নিয়ে এখন পর্যন্ত মোট হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৯৯১ জনের এবং হামের উপসর্গ মিলেছে ২ লাখ ৩১ হাজার ৫০৫ জনের শরীরে।এদিকে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৬ হাজার ১৬৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন।


এই বিভাগের আরো খবর