মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ

প্রতিবেদক / ১৯ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ

নূন্যতম মজুরি বৃদ্ধির দাবিতে আজও শিল্পাঞ্চল আশুলিয়ায় কয়েকটি কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা একটি ভ‍্যানে অগ্নিসংযোগ করে।আজ সোমবার সকাল থেকে পরিস্থিতি অনেকটা শান্ত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে ও বিভিন্ন কারখানার সামনে শ্রমিক উপস্থিতি বাড়তে থাকে।

এক পর্যায়ে তারা কারখানার সামনে ও সড়কে বিক্ষোভ চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এ সময় নিরাপত্তার দায়িত্বে পুলিশ সদস্যরা তাদের প্রথমে শান্ত থাকতে বলে সড়কে অবস্থান নিতে নিষেধ করেন। তবে শ্রমিকরা সড়কে অবস্থান নিলে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।

এ ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা একটি ভ‍্যানে অগ্নিসংযোগ করে।নিরাপত্তার স্বার্থে আশুলিয়া অঞ্চলে শতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। পুরো শিল্পাঞ্চলে পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে থাকলে পরিস্থিতি অনেকটা থমথমে রয়েছে।

আজ সোমবার সকাল থেকে পরিস্থিতি অনেকটা শান্ত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে ও বিভিন্ন কারখানার সামনে শ্রমিক উপস্থিতি বাড়তে থাকে। এক পর্যায় কিছু শ্রমিককে নরসিংহপুর এলাকায় বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পরে।

এদের একটি অংশ আশুলিয়া-বাইপাইল সড়কে থাকা একটি কাভার্ড ভ‍্যানে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, আশুলিয়া পরিস্থিতি অনেকটা থমথমে অবস্থা থাকলে সাভারে অনেকটা শান্ত রয়েছে।


এই বিভাগের আরো খবর