মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

শেনজেন ভিসার আবেদন নেবে না সুইডেন দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক / ২৬ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শেনজেন ভিসার আবেদন নেবে না সুইডেন দূতাবাস

ঢাকাস্থ সুইডিশ দূতাবাস শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ বন্ধ করেছে। এখন থেকে শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র, আপিল ও আবেদন সংক্রান্ত যেকোনো বিষয়ে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে।

সোমবার (২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দূতাবাস। সেখানে বলা হয়, দূতাবাস এখন আর শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ করছে না।সুইডেন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, দূতাবাস আপনাদের অবগত করতে চায় যে, আমরা আর শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ করছি না।

ফলে শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র, আপিল, নির্দিষ্ট কোনো আবেদনসংক্রান্ত বিষয় বা এ-সম্পর্কিত অন্যান্য প্রশ্নের জন্য অনুগ্রহ করে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সি-এর সঙ্গে যোগাযোগ করুন।

সেখানে আরও বলা হয়েছে, শেনজেন ভিসা সংক্রান্ত নির্দেশনা, তথ্য বা সহায়তা প্রদানের অনুমোদন দূতাবাসের আর নেই। তাই আবেদনকারী এবং স্পন্সরদের শেনজেন ভিসা-সংক্রান্ত সব প্রশ্ন ও যোগাযোগের জন্য সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সি-এর সঙ্গে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর