১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৫তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে ৬ লাখ টাকার প্রথম পুরস্কার জিতেছে ০৯২৩২৮৩ নম্বর। দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩ লাখ ২৫ হাজার টাকা পেয়েছে ০৮৪২৫১১ নম্বর। এ ছাড়া তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে আরও ৪৪টি নম্বর।রবিবার (১ নভেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।
নির্ধারিত নিয়ম অনুযায়ী, একক সাধারণ পদ্ধতিতে প্রতিটি সিরিজের একই নম্বরের বিপরীতে ড্র পরিচালনা করা হয়। এবারের ড্রয়ে ৮৬টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার বিপরীতে মোট ৩ হাজার ৯৫৬টি প্রাইজবন্ড পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে।
ড্রয়ে প্রথম পুরস্কার হিসেবে ৬ লাখ টাকা জিতেছে ০৯২৩২৮৩ নম্বর। দ্বিতীয় পুরস্কারের ৩ লাখ ২৫ হাজার টাকা পেয়েছে ০৮৪২৫১১ নম্বর। তৃতীয় পুরস্কারের ১ লাখ টাকা করে জিতেছে ০৮৭৩৬১১ ও ০৮৯১৯৫৬ নম্বর। চতুর্থ পুরস্কারের ৫০ হাজার টাকা করে পেয়েছে ০৪৫৮৬৫৮ ও ০৯২৪৬৯৫ নম্বর।
এ ছাড়া পঞ্চম পুরস্কারের ১০ হাজার টাকা করে জিতেছে ৪০টি নম্বর। এগুলো হলো ০০২১৩৫৫, ০১৬৪১৫৯, ০০৩৪৪৫১, ০১৭০৪৮৪, ০০৪৫৩১৩, ০০৪৮৫০৩, ০০৯১৯২৮, ০০৯৬১২১, ০১৪৬৮৯৩, ০১৬০০৮৬, ০২৩২২৫২, ০২৩৮৫৭০, ০২৪৫৩১১, ০২৭১৬৯৭, ০২৮৪৪২১, ০৩০৩০০৮, ০৩৪৮১৮৭, ০৩৫৯৭৮৭, ০৪৫৮৫০৫, ০৫৪০৮৭১, ০৫৭৮০৮৮, ০৫৮২৯৫৬, ০৫৯৭৩৭৮, ০৬১৩৬০২, ০৬২৪০১৭, ০৬৩৫৬৫০, ০৬৪১১৯২, ০৬৫৮৫০২, ০৬৬০৭২৩, ০৬৯৭১৭৭, ০৭০০৩৬১, ০৭২০৩৩৯, ০৭২৯৪০০, ০৭৩১৬৬৬, ০৭৬৮৭৯৫, ০৭৮৪৪৩৫, ০৮৬৪০৭৮, ০৮৬৬৪৯১, ০৮৮৪৬২৩ ও ০৯০৪৭৯৫।
ঘোষিত বিজয়ী নম্বরের প্রতিটি সিরিজের একই নম্বরের প্রাইজবন্ড পুরস্কারের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। ড্রয়ের আওতায় এসেছে নির্ধারিত তারিখের অন্তত ৬০ দিন আগে বিক্রি হওয়া প্রাইজবন্ড। এ ক্ষেত্রে বিক্রির তারিখ হিসাব করা হলেও ড্রয়ের তারিখ গণনায় অন্তর্ভুক্ত করা হয়নি।পুরস্কারের অর্থ উত্তোলনের ক্ষেত্রে আয়কর আইন, ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী, বিজয়ীদের প্রাপ্ত অর্থ থেকে ২৫ শতাংশ হারে উৎসে কর কাটা হবে।