মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক / ৭ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
Oplus_131072

অস্ট্রেলিয়া ক্রিকেটের মারকুটে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন। এর আগে ওয়ানডে ফরম্যাট থেকে সরে দাঁড়ালেও এবার সংক্ষিপ্ততম ফরম্যাট টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকেও অবসরের ঘোষণা দিলেন তিনি। তবে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলা চালিয়ে যাবেন এই তারকা।

পডকাস্ট ‘দ্য ফাইনাল ওয়ার্ড’-এ অবসরের বিষয়টি নিশ্চিত করে ম্যাক্সওয়েল জানান, টিম ম্যানেজমেন্টের সঙ্গে দীর্ঘ আলোচনার পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে দল ছিটকে পড়ার পর গত ফেব্রুয়ারিতে ওমানের বিপক্ষেই অস্ট্রেলিয়ার জার্সিতে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলে ফেলেছেন তিনি।

ক্যারিয়ারের স্মরণীয় অধ্যায়ের ইতি টেনে ম্যাক্সওয়েল বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ও পরে ম্যানেজমেন্টের সঙ্গে আমার খোলামেলা আলোচনা হয়েছে। দল এখন ভবিষ্যতের দিকে তাকাচ্ছে এবং তরুণদের সুযোগ দিতে চাচ্ছে। এমসিজিতে বিদায়ী ম্যাচ খেলার একটা সুপ্ত ইচ্ছে থাকলেও আমি দলের এই রূপান্তর প্রক্রিয়ার বিষয়টি সম্পূর্ণ উপলব্ধি করতে পারি।”

অস্ট্রেলিয়ার হয়ে ১৩০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৫৪.৪২ স্ট্রাইক রেটে ২ হাজার ৮৯৭ রান করেছেন ম্যাক্সওয়েল। বল হাতে ঝুলিতে পুরেছেন ৫১টি উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরির বিশ্বরেকর্ডও রয়েছে তাঁর দখলে। এছাড়া দুইবারের ওয়ানডে বিশ্বকাপজয়ী এই অলরাউন্ডার ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জয়সূচক রানটি করেছিলেন। টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে ৭ ম্যাচ খেলে ভারতের বিপক্ষে একটি সেঞ্চুরিও রয়েছে তাঁর নামের পাশে।


এই বিভাগের আরো খবর