বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল )-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট / ৬৬৯ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল )-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল )-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পেট্রোবাংলার অধীনস্থ জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল ), সিলেট এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা ১২-১১-২০২৫ তারিখ রোজ বুধবার রাত ৭:০০ ঘটিকায় কোম্পানির পরিচালনা পর্ষদ চেয়ারম্যান জনাব জিয়াউল হক, অতিরিক্ত সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এর সভাপতিত্বে পেট্রোবাংলার বোর্ড রুম, পেট্রোসেন্টার, ৩ কাওরান বাজার , ঢাকায় অনুষ্ঠিত হয়। পেট্রোবাংলার চেয়ারম্যান জনাব মো: রেজানুর রহমান, শেয়ারহোল্ডারবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ মহাব্যবস্থাপকগণ উক্ত সভায় উপস্থিত ছিলেন।

বার্ষিক সাধারণ সভায় কোম্পানির ২০২৪-২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত হয়। নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী ২০২৪-২০২৫ অর্থবছরে কোম্পানি ৩৮১৭.২২৬ এমএমসিএম গ্যাস বিক্রি করে মোট ৭২৮৬.১১ কোটি টাকা রাজস্ব আয় করে। আলোচ্য অর্থবছরে কোম্পানি Debt Service Liability (DSL), ডিভিডেন্ড, আয়কর ও আমদানিশুল্কসহ মোট ২৩০.৩৬ কোটি টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করে। কোম্পানির ২০২৪-২০২৫ অর্থবছরের সার্বিক কর্মকান্ডে পরিচালনা পর্ষদ ও শেয়ারহোল্ডারগণ সন্তোষ প্রকাশ করেন।


এই বিভাগের আরো খবর