বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

সিলেটে গ্যাস সরবরাহ বন্ধ আজ

ডেস্ক / ৪৩ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
এক যুগ পর চালু হচ্ছে আবাসিক গ্যাস সংযোগ!

বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সিলেটে গ্যাস সরবরাহ বন্ধ

জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেটের কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) টানা ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এ সরবরাহ বন্ধ রাখা হবে।জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণ সুরমার শ্রীমঙ্গলপুর থেকে কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর, বিসিক, কদমতলী বাসস্ট্যান্ড, কালাপাড়া, বাবনা পয়েন্ট ও ভার্থখোলা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।এ ছাড়া কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর থেকে প্রগতি সিএনজি পাম্প, শিববাড়ি, মোমিনখোলা এবং বিজ্ঞপ্তিতে উল্লেখিত সংশ্লিষ্ট এলাকাগুলোতেও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

নির্ধারিত সময়ে এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও অন্যান্য গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সাময়িক অসুবিধার সৃষ্টি হতে পারে। জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হওয়ার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।


এই বিভাগের আরো খবর