বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

চকরিয়ায় প্রাইভেটকার-বাস সংঘর্ষে শিশুসহ নিহত ২

ডেস্ক / ১৬ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
চকরিয়ায় প্রাইভেটকার-বাস সংঘর্ষে শিশুসহ নিহত ২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজারের চকরিয়ায় দূরপাল্লার বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুই যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে চকরিয়া উপজেলার আমতলী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—ইসমত আরা (৫৫) এবং শিশু মাইশা। আহত যাত্রীরা হলেন প্রাইভেটকারের চালক আশিকুর রহমান ও সম্রাট।হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী ‘স্বাধীন ট্রাভেলস’-এর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটি মহাসড়ক থেকে ছিটকে পাশের নিচু জমিতে পড়ে দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে চিরিঙ্গা হাইওয়ে থানা-পুলিশ স্থানীয়দের সহায়তায় দ্রুত দুর্ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকেরা মাইশা ও ইসমত আরাকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, যানবাহন দুটির বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে উক্ত মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।


এই বিভাগের আরো খবর