বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৮

আন্তর্জাতিক ডেস্ক / ১২ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৮

স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জনে। নিহতের এই তথ্য নিশ্চিত করেছে দেশটির কাস্তিয়া লা মাঞ্চা অঞ্চলের সরকার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।এদিকে, স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় পর বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বুধবার (২৮ অক্টোবর) রাতে স্পেনের রাজধানী মাদ্রিদে পরিবহন মন্ত্রণালয়ের সামনে চরম ডানপন্থী গোষ্ঠীগুলো পরিবহন মন্ত্রণালয়ের সামনে এই বিক্ষোভের ডাক দিয়েছিল। তারা এই দুর্ঘটনার জন্য সরকারের পদত্যাগ দাবি করে।

স্পেনের মাদ্রিদে বুধবার গভীর রাতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এর আগে পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন, রেল নিয়ন্ত্রকদের একটি ‘অবোধগম্য’ সিদ্ধান্তের কারণে এই দুর্ঘটনা ঘটেছে; নিরাপত্তা ব্যবস্থা বিকল থাকা সত্ত্বেও তারা একটি ট্রেনকে এগিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন।চরম ডানপন্থী গোষ্ঠীগুলো পরিবহন মন্ত্রণালয়ের সামনে এই বিক্ষোভের ডাক দিয়েছিল। তারা এই দুর্ঘটনার জন্য সরকারের পদত্যাগ দাবি করে। সম্প্রচারমাধ্যম টিভিই -এর প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১,৫০০ মানুষ এই বিক্ষোভে অংশ নেন।

এ সময় ট্রেড ইউনিয়ন সিএসআইএফের নেতারা অভিযোগ করেন, দুটি দ্রুতগামী ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হওয়ার ঘটনায় মন্ত্রী নিজের দায় স্বীকার না করে রেলওয়ের এক কর্মকর্তার ওপর দায় চাপানোর চেষ্টা করছেন। তারা চলমান তদন্তকে সম্মান করে এবং আদিফ-এর ট্রাফিক প্রধানের ক্ষেত্রে ‘নির্দোষ হওয়ার অনুমান’ নীতি বজায় রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

এছাড়া সেপ্টেম্বর মাসেই তারা আদিফ-এ কর্মীদের অতিরিক্ত কর্মঘণ্টা নিয়ে সতর্ক করেছিল বলেও জানিয়েছে ইউনিয়নটি। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৫০০ বিক্ষোভকারী পরিবহন মন্ত্রণালয়ের সামনে জড়ো হন। তাদের কেউ কেউ পুলিশের দিকে বোতল ও ফ্লেয়ার নিক্ষেপ করেন।

বিক্ষোভকারীরা সরকারি কর্মকর্তাদের পদত্যাগের দাবি জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন, যাতে লেখা ছিল ‘চলে যান’, ‘অপরাধী’ এবং ‘দুর্নীতি প্রাণ কেড়ে নেয়’।

চলতি বছরে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বেশ কিছু রাজনৈতিক বিপর্যয় এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের ওঠা দুর্নীতি কেলেঙ্কারির মুখোমুখি হয়েছেন। ট্রেন দুর্ঘটনার পর বৃহস্পতিবার মাদ্রিদ ও আন্দালুসিয়া অঞ্চলের মধ্যকার রেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এদিকে এ ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার পর পাশাপাশি সুষ্ঠু তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন সানচেজ।


এই বিভাগের আরো খবর