বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

সিলেটে শনিবার (১৫ নভেম্বর) যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

ডেস্ক রিপোর্ট / ৭৭০ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
সিলেটে শনিবার (১৫ নভেম্বর) যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সিলেটে শনিবার (১৫ নভেম্বর) যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

ট্রান্সফরমার ও বিতরণ লাইন মেরামত, সংরক্ষণ এবং গাছপালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য আগামী শনিবার (১৫ নভেম্বর) সিলেটের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি বালুচর ফিডারের আওতাধীন বালুচর, শান্তিবাগ আবাসিক এলাকা, সোনার বংলা আবাসিক এলাকা, নতুনবাজার, আল ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপার, ফোকাস, জোনাকী এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে, বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছেন নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক।


এই বিভাগের আরো খবর