রবিবার, ২৪ মে ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

সিলেটে হোটেল থেকে রেস্টুরেন্ট ব্যবসায়ীর লাশ উদ্ধার

মোঃ পাবেল আহমদ / ২১০ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
ঈদের কাপড়ের জন্য অভিমানে কিশোরীর আত্মহত্যা

সিলেটের একটি আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) বিকালে কোতোয়ালী থানাপুলিশ লাশটি উদ্ধার করে।

ওই ব্যবসায়ীর নাম মোফাজ্জল হক সৌরভ (৩২)। তিনি লামাবাজারের তন্বী কিচেন নামক একটি রেস্টুরেন্টের মালিক। তার বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ থানার কসবা গ্রামে।

জানা যায়, সৌরভ ধোপাদিঘীর উত্তরপাড়ের রিল্যাক্স ইন নামের একটি আবাসিক হোটেলের পঞ্চম তলার একটি কক্ষে থাকতেন। হোটেলের কর্মচারীরা বিকাল সাড়ে ৩টার দিকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে।

লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) খান মুহাম্মদ মাঈনুল জাকির।

এ ব্যাপারে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।


এই বিভাগের আরো খবর